3
Your Cart
3
Your Cart

আখরোট কেন খাবেন

এটি হৃৎপিণ্ডের মতো দেখতে এক প্রকার বাদাম জাতীয় ফল। স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে এর তুলনা নেই। আখরোটে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার, ভিটামিন, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং আয়রন। এটি অন্যতম সুপারফুডে পরিণত হয়েছে। পুষ্টিবিদদের মতে, নিয়মিত আখরোট খেলে নানা উপকারিতা পাওয়া যায়।

এর খাওয়ার কোনো নিয়ম নেই। দৈনন্দিন খাদ্যতালিকায় এই খাবারটি রাখলেই স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। তবে পুষ্টিবিদদের মতে, সারারাত ভিজিয়ে রেখে সকালে এটি খেলে বেশি উপকারিতা মেলে। এজন্য রাতে ২ থেকে ৪ টি ভিজিয়ে রেখে সকালে খেতে পারেন।

 

নিয়মিত আখরোট খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-

  • ডায়াবেটিসের জন্য ভালো : অনেক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন আখরোট খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাক। টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য এটি বেশ উপকারী।
  • ক্যান্সার নিয়ন্ত্রণ করে : অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আখরোট শরীরে ক্যান্সার সেলের বৃদ্ধি প্রতিরোধ করে।
  • মানসিক চাপ কমায় : ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ আখরোট মানসিক চাপ ও হতাশা কমাতে ভূমিকা রাখে। নিয়মিত আখরোট খেলে মুড ভালো থাকে।
  • ওজন কমায় : আখরোটে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, কপার ও জিঙ্ক রয়েছে। নিয়মিত আখরোট খেলে বিপাক ভালো হয় যা ওজন কমাতে সাহায্য করে। এছাড়া আখরোটে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকায় এটি দীর্ঘ সময় পেট ভরা অনুভূত হতে সাহায্য করে। ফলে বেশি খাওয়ার প্রবণতা কমে।
  • ঘুম ভালো করে : আখরোট বিপাকক্রিয়া উন্নত করায় ভালো ঘুমে সাহায্য করে। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে আখরোট খেলে ভালো ঘুম হয়।
  • হাড় ও দাতেঁর স্বাস্থ্য উন্নত করে : স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম থাকায় আখরোট হাড় ও দাঁতের স্বাস্থ্য সুরক্ষা করে।
  • কোলেস্টেরল কমায় : নিয়মিত আখরোট খেলে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমে। এতে হৃৎপিণ্ড সুস্থ থাকে।

 

Note:

ডেলিভারি ম্যানকে আগে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি বুঝে নিবেন। ডেলিভারি ম্যান থাকাকালীন প্রোডাক্ট চেক করুন। ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না।

Check the product in front of the delivery man. No complaints will be accepted after the delivery man leaves.

হলি বস্কেট থেকে কেন কিনবেন?

  • হলি বাস্কেট দীর্ঘ ৫ বছর ধরে সুনামের সাথে ব্যবসা করছে।
  • হলি বাস্কেট আপনার স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে।
  • হলি বাস্কেট খুব যত্নের সাথে যেকোনো পণ্য সংগ্রহ করে এবং সরবারহ করে।
  • আমরা আপনার মতই পণ্যের গুণগত মান সম্পর্কে সচেতন।

আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে  – Visit Our Facebook Page

Find Other Products

Recently viewed products